× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যক্তির দায় বাহিনী নেবে না : র‍্যাবের নতুন ডিজি

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১৯:৩১ পিএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ২০:২৫ পিএম

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। প্রবা ফটো

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নবনিযুক্ত র‍্যাব মহাপরিচালক ব্যারিস্টার মো. হারুন অর রশিদ। প্রবা ফটো

কোনো সদস্যের ভুলের দায় বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার মো. হারুন অর রশিদ।

বুধবার (৫ জুন) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র‍্যাব ডিজি বলেন, ‘একটা বাহিনী কখনও কোনোর ব্যক্তির দায় নেবে না। কেউ যদি কোনো ভুল করে থাকে, তাহলে বাহিনী এ দায়ভার নেবে না। কোনো ব্যক্তির সঙ্গে র‍্যাবের ভাবমূর্তির কোনো সম্পর্ক নেই।’

তিনি বলেন, ‘বাংলাদেশ এখন সারা বিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নযাত্রা অদম্য ও অপ্রতিরোধ্য। উন্নয়নের পূর্বশর্ত আইনশৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই যাত্রায় যারা প্রধানমন্ত্রীর সারথী ছিলেন তাদের মধ্যে পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব রয়েছে। মাদক, জঙ্গি, সন্ত্রাস, জলদস্যু, বনদস্যু– এদের নির্মূল করা, রাষ্ট্রীয় শৃঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‍্যাবের রয়েছে ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল ইতিহাস।’

র‍্যাব কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রশ্নের জবাবে হারুন অর রশিদ বলেন, ‘এ বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন পদক্ষেপ নিয়ে কাজ হচ্ছে। আমি যোগদান করেছি আজ। পরে কিছু থাকলে বিস্তারিত বলব।’

এর আগে মহাপরিচালক হারুন অর রশিদ টু্ঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এ সময় র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহাবুব আলম, ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ, আইন ও গণমাধ্যম পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম, লেফটেন্যান্ট কর্নেল মাহামুদ, র‍্যাব-৬-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফায়েজুল আরিফিন, র‍্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি ফরিদ উদ্দিন, ভাটিয়াপাড়া র‍্যাব-৬-এর ক্যাম্প কমান্ডার মেজর নাঈম, পুলিশ সুপার আল-বেলী আফিফা, ভাটিয়াপাড়া র‍্যাব-৬-এর ফ্লাইট লেফটেন্যান্ট মো. রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) খায়রুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা