মধ্যাঞ্চলীয় অফিস
প্রকাশ : ০৫ জুন ২০২৪ ১১:১৭ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪ ১১:৫৫ এএম
পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রবা ফটো
বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষার দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (৫ জুন) সকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কিশোরগঞ্জ জেলা শাখা ও কিশোরগঞ্জ পরিবেশ রক্ষা মঞ্চের (পরম) যৌথ উদ্যোগে নরসুন্দা নদীর মুক্তমঞ্চ সংলগ্ন ওয়াকওয়েতে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে বক্তারা নরসুন্দা নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদ করে নাব্য ফিরিয়ে আনার দাবি জানান। এ ছাড়া কিশোরগঞ্জ শহরের বিভিন্ন স্থানে পুকুর ভরাট করে স্থাপনা গড়ে তোলায় বক্তারা ক্ষোভ প্রকাশ করেন এবং পুকুর ভরাটকারীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পরিবেশ রক্ষা মঞ্চ-পরমের আহ্বায়ক অধ্যক্ষ শরীফ আহমদ সাদীর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন অধ্যক্ষ মাহবুবুর রহমান ভূঞা, শিক্ষানুরাগী আইয়ুব আলী খান, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, অ্যাডভোকেট শেখ ফারুক আহাম্মদ, শিক্ষক হুমায়ুন কবির, অ্যাডভোকেট হুমায়ুন কবির, এম এ হাসান বাবুল, অধ্যাপক সাদেকুর রহমান, আলমগীর হোসেন, কবি ছায়দুল্লাহ, প্রভাষক মোহাম্মদ সেলিম ও প্রভাষক শহীদুল ইসলাম রুবেল।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সাইফুল ইসলাম জুয়েল।