× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চতুর্থ ধাপে বগুড়ার তিন উপজেলায় ভোট চলছে

বগুড়া অফিস

প্রকাশ : ০৫ জুন ২০২৪ ০৯:০৮ এএম

আপডেট : ০৫ জুন ২০২৪ ১১:১৮ এএম

চতুর্থ ধাপে বগুড়ার তিন উপজেলায় ভোট চলছে

বগুড়ার শেরপুর, ধুনট ও নন্দীগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (৫ জুন) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোটগ্রহণ বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত চলবে।

তিন উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান ১২, ভাইস চেয়ারম্যান ১৩ ও নারী ভাইস চেয়ারম্যান পদে ১১ জন।

ধুনট উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী হলেন টি আই এম নুরুন্নবী তারিক, মুহম্মদ আসিফ ইকবাল ও আবদুল হাই খোকন।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে তিনজন ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন রয়েছেন।

 এ উপজেলার ৯০ কেন্দ্রে ২ লাখ ৫৫ হাজার ৩২৪ জন ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ২৬ হাজার ৬৩৪, মহিলা ১ লাখ ২৮ হাজার ৬৮৭ ও হিজড়া তিনজন।

শেরপুর উপজেলায় চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী হলেন এম এ হান্নান, জাকারিয়া তারেক বিদ্যুৎ, শাহ জামাল সিরাজী, রুবেল আহমেদ ও সুলতান মাহমুদ।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন রয়েছেন।

এ উপজেলায় ১০৭ কেন্দ্রে ভোট প্রদান করবেন ২ লাখ ৯৩ হাজার ২৭৩ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৩ হাজার ৭১৩, মহিলা ১ লাখ ৪৯ হাজার ৫৫৯ ও হিজড়া একজন।

নন্দীগ্রাম উপজেলায় চেয়ারম্যান পদে চার প্রার্থী হলেন আনোয়ার হোসেন রানা, নজিবুল্লাহ মজনু মণ্ডল, মাহমুদ আশরাফ ও রেজাউল আশরাফ জিন্নাহ।

এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে চারজন ও নারী ভাই চেয়ারম্যান পদে দুজন রয়েছেন।

এ উপজেলায় ৪৯ কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ১৯০ জন ভোটার ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ৭৮ হাজার ৩৪৯, নারী ৭৮ হাজার ৮৪০ ও হিজড়া একজন।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট পি এম ইমরুল কায়েস জানান,  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। তিন উপজেলায় ৯ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভায় একজন করে নির্বাহি ম্যাজিস্ট্রেট ও প্রতি উপজেলায় একজন করে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। র‌্যাব, সাদা পোশাকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা