× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হেরিটেজ টোব্যাকোর দুই ব্র্যান্ডের ১৭ লাখ টাকার সিগারেট জব্দ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ২১:৩১ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ২১:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নকল ব্যান্ডরোল লাগিয়ে সিগারেট বাজারজাত করার দায়ে সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকার হেরিটেজ টোব্যাকো লিমিটেড কারখানার গোডাউনে অভিযান চালিয়ে দুই ব্র্যান্ডের ৩ লাখ ৭৮ হাজার ৩৫০ শলাকা সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। আটককৃত সিগারেটের বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকা এবং রাজস্ব ফাঁকির পরিমাণ ১২ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুন) সকাল সাড়ে ১০টায় চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্সের অংশ হিসেবে ওই গোডাউনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নকল ব্যান্ডরোল/স্ট্যাম্প সন্দেহে সিগারেটগুলো জব্দ করা হয়। 

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আয়েশা সিদ্দিকা এ তথ্য নিশ্চিত করেছেন। নকল ব্যান্ডরোল লাগিয়ে এসব সিগারেট বাজারজাত করার মাধ্যমে প্রতিষ্ঠানটি ১২ লাখ ৪২ হাজার টাকা রাজস্ব ফাঁকির চেষ্টা করেছিল বলে তিনি জানান। 

প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী মূসক ফাঁকির মামলা ও সরকারি ব্যান্ডরোল/স্ট্যাম্প জালজালিয়াতির অভিযোগে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ধারা-২৫(বি) অনুযায়ী ফৌজদারি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী আঞ্চলিক টাস্কফোর্স অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার এনএসআই চট্টগ্রাম জেলা কার্যালয়ের কর্মকর্তা ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা হেরিটেজ টোব্যাকো লিমিটেডের গোডাউনে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে নকল ব্যান্ডরোল/স্ট্যাম্প সন্দেহে দুটি ব্র্যান্ডের ১০ শলাকার টি-টুয়েন্টি ওয়েল ফিলটার ৩ লাখ ৬৯ হাজার ৯৫০ শলাকা এবং ২০ শলাকার ডিজামিল ব্ল্যাক ৮ হাজার ৪০০ শলাকা সিগারেট আটক করা হয়। পরে অধিকতর নিশ্চিত হওয়ার জন্য আটককৃত নমুনা দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেড কার্যালয়ে প্রেরণ করা হয়। সংস্থাটি নমুনা পরীক্ষা করে ব্যান্ডরোল/স্ট্যাম্পসমূহ নকল বলে প্রতিবেদন প্রেরণ করে। আটককৃত সিগারেটের বাজারমূল্য ১৭ লাখ ২ হাজার ৫৭৫ টাকা এবং রাজস্ব ফাঁকির পরিমাণ ১২ লাখ ৪২ হাজার ৮৮০ টাকা।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা