× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নওগাঁয় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল

নওগাঁ প্রতিবেদক

প্রকাশ : ০৪ জুন ২০২৪ ১২:৩৪ পিএম

আপডেট : ০৪ জুন ২০২৪ ১৪:২৪ পিএম

মঙ্গলবার সকালে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রবা ফটো

মঙ্গলবার সকালে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। প্রবা ফটো

নওগাঁর রাণীনগর উপজেলায় বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এতে নীলফামারী ও দিনাজপুরের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সকাল আনুমানিক পৌনে ১০টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছলে এই দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনটি মাঝপথেই দাঁড়িয়ে যায়। আর যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই ঘণ্টা ঢাকার সঙ্গে দেশের উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সান্তাহার রেলওয়ে স্টেশন মাস্টার হাবিবুর রহমান প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সকালে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি রাণীনগর স্ট্রেশন ছেড়ে আহসানগঞ্জ স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় রাণীনগরের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির স্প্রিং সকাপ ভেঙে যায়। এতে ট্রেনটি মাঝ পথেই দাঁড়িয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর সমস্যাজনিত বগিটিকে রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্য ছেড়ে যায়। ওই ট্রেনের ‘ক’ বগি উদ্ধারের জন্য সান্তাহার থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে যাওয়া হয়েছে। এতে এই রুটে চলাচলকারী সব ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

এদিকে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের ওই বগিটি বিকল হয়ে পড়ে থাকায় দুপুর ১২টার দিকে রাণীনগর স্টেশনে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ট্রেনটিকে রাণীনগর স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সান্তাহার রেলওয়ে কারিগরি বিভাগের একাধিক কর্মচারী বলেন, ট্রেনের ‘ক’ নম্বর বগির নিচের স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে ওই বগিটি রেখেই ট্রেনটি ছাড়া হয়েছে। ওই বগি উদ্ধারের কাজ চলছে।

রাণীনগর স্টেশন মাস্টার মো. মানিক বলেন, ট্রেনের ‘ক‘ নম্বর বগির নিচের স্প্রিং সকাপ ভেঙে গেছে। যার কারণে এই বগিটি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশে গেছে। এই বগি উদ্ধারের কাজ করছে সংশ্লিষ্টরা। বগিটি উদ্ধার করে রাণীনগর স্টেশনে আনার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। কত সময় লাগতে পারে তা বলতে পারেননি তিনি।

সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনমাস্টার হাবিবুর রহমান বলেন, সংবাদ পেয়েই সান্তাহার থেকে লোকজন ও অতিরিক্ত একটি ইঞ্জিন গিয়ে ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত বগিটি মুক্ত করে ট্রেনটি ছেড়ে দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা