× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২১:২৩ পিএম

বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে নিহত

পটুয়াখালীর বাউফলে ঘূর্ণিঝড় রেমালে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ সংযোগ লাইন মেরামত করতে গিয়ে মো. হাসনাইন নামে এক লাইনম্যান নিহত হয়েছেন। সোমবার (৩ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর নিমদী এলাকায় এ ঘটনা ঘটে।

হাসনাইন বাউফল জোনাল অফিসের লাইন ক্রু লেবেল-১ (লাইনম্যান) ও চন্দ্রদ্বীপ ইউনিয়ন বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তিনি ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর গ্রামের জামাল হোসেনের ছেলে। 

পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বাউফল জোনাল অফিসের এজিএম প্রকৌশলী গগণ সাহা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘হাসনাইন বেখেয়ালে লাইন শাটডাউন না করেই কাজ করতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত তার বাম হাতের সঙ্গে বিদ্যুতের একটি তার লেগে যায়। খুঁটির সঙ্গে কোমরে বেল্ট বাঁধা থাকায় তিনি নিচে পরে যাননি। পরে অন্য লাইনম্যানরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’ 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মিরাজুল বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।’ 

স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড়ে চন্দ্রদ্বীপ ইউনিয়নে বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি হয়। ঘটনার দিন নিমদী গ্রামে লাইন মেরামতের কাজ করছিলেন লাইনম্যান হাসনাইন। বৈদ্যুতিক খুঁটিতে উঠে এক বাড়িতে সংযোগ দেওয়ার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা