× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আচরণবিধি লঙ্ঘন

দুমকিতে দুই প্রার্থীর ৮ কর্মীর কারাদণ্ড

আঞ্চলিক প্রতিবেদক, পটুয়াখালী

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২১:১২ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ২১:৪২ পিএম

দুমকিতে দুই প্রার্থীর ৮ কর্মীর কারাদণ্ড

পটুয়াখালীর দুমকিতে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া, উত্তেজনা ও গোলযোগ সৃষ্টির দায়ে চেয়ারম্যান প্রার্থী হারুন রশিদ হাওলাদার ও কাওসার আমিন হাওলাদারের আট কর্মী-সমর্থককে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। নির্বাচনী দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হাসান রবিবার রাত সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ দণ্ড দেন। এ ছাড়া অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিন কিশোরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার সাতানী গ্রামের মো. শহীদুল ইসলাম, ইমরান হাওলাদার, বাহেরচর গ্রামের সোহাগ, একই গ্রামের রাকিব শিকদার, রিয়াজ মোল্লা, দুমকি গ্রামের সাইদুল হক, হাবিবুর রহমান খোকন ও ঝাটরা গ্রামের সায়েম খান। তাদের সোমবার সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

দুমকি থানার ওসি (তদন্ত) মো. সফিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান।

 

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা