× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টাঙ্গাইলে অষ্টম শ্রেণির ছাত্রকে ‘বলাৎকার’, শিক্ষক ‘পলাতক’

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২০:১৫ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ২০:১৬ পিএম

সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। প্রবা ফটো

সৃষ্টি একাডেমিক স্কুল টাঙ্গাইল। প্রবা ফটো

টাঙ্গাইলে সৃষ্টি একাডেমিক স্কুল ক্যাম্পাস-২ এর অষ্টম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে ওই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন তিনি।

রবিবার (২ জুন) বিষয়টি পরিবারকে জানায় ওই শিক্ষার্থী। সোমবার (৩ জুন) সকালে শিক্ষার্থীর অভিভাবকরা স্কুলে গিয়ে ঘটনার বিচার দাবি করেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো পদক্ষেপ না নেওয়ায় ভর্তি বাতিল করে ছাড়পত্র নেন অভিভাবকরা।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, জেলার বাসাইল উপজেলার এক প্রবাসীর ছেলেকে সৃষ্টি একাডেমিক স্কুলের দ্বিতীয় ক্যাম্পাসের আবাসিকে অষ্টম শ্রেণিতে ভর্তি করা হয়। সম্প্রতি ওই আবাসিকের এক শিক্ষক রাতে ওই শিক্ষার্থীকে তার রুমে নিয়ে বলাৎকার করেন। পরে ভবনে থাকা শিক্ষার্থী ও শিক্ষকদের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।

ঘটনাটি প্রকাশ পেলে ওই শিক্ষার্থীকে স্কুল থেকে বের করে দেওয়া হবে বলে ভয় দেখানো হয়। এ ঘটনার পর অভিযুক্ত শিক্ষক তার মায়ের অসুস্থতা দেখিয়ে স্কুল থেকে ছুটি নিয়ে আর আসেননি।

ভুক্তভোগীর চাচা অভিযোগ করে বলেন, ‘শিক্ষকই যখন শিক্ষার্থীর সঙ্গে খারাপ কাজ করে তাহলে নিরাপদ কোথায়? এর বিচার চাইলে কর্তৃপক্ষ তালবাহানা করে। মীমাংসার প্রস্তাব দেওয়াসহ টাকা দিতে চেয়েছে। ওই শিক্ষকও পালিয়েছে। ছেলেটার সঙ্গে খুবই অন্যায় হয়েছে। সে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। কারোর সঙ্গে তেমন কথা বলছে না। তার মনে ভয় কাজ করছে। আমরা আইনের আশ্রয় নেবে।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত শিক্ষকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

সৃষ্টি একাডেমিক স্কুল ক্যাম্পাস-২ এর আবাসিকের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান হ্যাপি বলেন, বিষয়টি জানতে পেরেছি। কিন্তু ওই শিক্ষক ক্যাম্পাসে নেই। তার মায়ের অসুস্থতা দেখিয়ে ছুটি নিয়ে আর স্কুলে আসেননি। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা