× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় একই সময় ও স্থানে দুই প্রার্থীর সভা, ১৪৪ ধারা জারি

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৮:৩১ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৮:৫৩ পিএম

বগুড়ায় একই সময় ও স্থানে দুই প্রার্থীর সভা, ১৪৪ ধারা জারি

বগুড়ার ধুনটে একই সময় ও স্থানে দুই উপজেলা চেয়ারম্যান প্রার্থী নির্বাচনী সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উপজেলার চিকাশি ইউনিয়নের জোড়শিমুল বিদ্যালয়ে মাঠে দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকবে। 

সোমবার (৩ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান।

তিনি জানান, ধুনট উপজেলা চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক (ঘোড়া) ও আব্দুল হাই খোকনের (মোটরসাইকেল) সমর্থকেরা জোড়শিমুল বিদ্যালয়ে মাঠে বেলা তিনটায় নির্বাচনী জনসভার আয়োজন করে। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

তিনি আরও বলেন, আদেশ অমান্য করলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 

এ প্রসঙ্গে চেয়ারম্যান প্রার্থী, বর্তমান চেয়ারম্যান ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হাই খোকন জানান, তিনি এখন পর্যন্ত কোনো সভা-সমাবেশ করেননি। স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতির কাছে অনুমতি নিয়ে ওই বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশ ডাকেন। এ বিষয়ে এলাকায় মাইকিং করা হয়। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী পরাজয়ের আশঙ্কায় একই সময় ও স্থানে পাল্টা সমাবেশ ডাকেন। প্রশাসন ১৪৪ ধারা জারি করলে তিনি প্রায় এক কিলোমিটার দূরে শনপচায় সমাবেশ করেছেন।

অপর প্রার্থী ধুনট উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক জানান, তিনি প্রশাসনের মৌখিক অনুমতি নিয়ে স্কুল মাঠে সমাবেশ ডেকেছিলেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিপর্যয় দেখে পাল্টা সমাবেশ ডাকেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা