× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে রাসেলস ভাইপার আতঙ্ক

কামড়ের ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়ার পরামর্শ

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ১৬:০৭ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৪ ১৬:৪২ পিএম

হরিরামপুরের চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলে। প্রবা ফটো

হরিরামপুরের চরাঞ্চলে রাসেলস ভাইপার সাপ মেরে ফেলে। প্রবা ফটো

মানিকগঞ্জের হরিরামপুরের চরাঞ্চলে একের পর এক বিষধর রাসেলস ভাইপার সাপের দেখা মিলছে। সাপের কামড়ে গত তিন মাসে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সাপ আতঙ্কে জমির ফসল ও গবাদি পশুর খাবার (ঘাস) সংগ্রহ করতে পারছেননা কৃষকেরা। এমন অবস্থায় সাপের কামড়ের ১০০ মিনিটের মধ্যে হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় কয়েকজন জানান, লেছড়াগঞ্জ ইউনিয়নের সেলিমপুর সংলগ্ন জেগে ওঠা কাঞ্চনপুর ও ফরিদপুর সদর উপজেলার চরে সেলিপুরের শতাধিক কৃষক জমি (বাৎসরিক ভাড়া) চাষ করে। গত বৃহস্পতিবার সকালে এক কৃষক জমিতে তিল কেটে রেখে দেয়। পরে দুপুরে আটি বাঁধা সেই তিল তুলতে গিয়ে তিলের মধ্যে রাসেলস ভাইপার সাপ দেখতে পায়। পরে তিল রেখে চলে যায় শ্রমিকরা।

তারা জানান, কয়েকদিন আগে আজিমনগর ইউনিয়নের পশ্চিমচরে আজ্জেম নামের এক কৃষক সাপকে কেটে দুভাগ করে। শিকারপুরে সাইদুল মোল্লা, রঘুনাথপুরের মুন্নু এবং লেছড়াগঞ্জ ইউনিয়নের কাজিকান্দা গ্রামে আকিদুলও রাসেলস ভাইপার সাপ মেরে ফেলে।

শিকারপুরের সাইদুল মোল্লা জানান, তার জমির ধানের আটি গাড়িতে তোলার সময় এক শ্রমিক আটির নিচে রাসেল ভাইপার সাপ দেখতে পায়। পরে তিনি সাপটিকে মেরে ফেলেন।

শ্রমিক আকিবুল জানান, ধানের আটি ঘোড়ার গাড়িতে তোলার সময় ধানের আটির নিচে রাসেলস ভাইপার সাপ দেখতে পান। তিনি জানতেন এই সাপটি খুবই বিষধর। তাই তিনি ভয়ে চিৎকার দেন। পরে তার সঙ্গে থাকা অন্য শ্রমিকরা সাপটিকে মেরে ফেলে।

লেছড়াগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, আমার ইউনিয়নে রাসেলস ভাইপার সাপের কামড়ে গত তিন মাসে অয়ন শীল (৮) রুবেল বেপারী (২০) শেখ লালমিয়াসহ (৩৪) আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া চরাঞ্চলের ফরিদপুর জেলা সংলগ্ন পদ্মার চর এলাকায় কয়েকজনকে রাসেল ভাইপার সাপ কামড় দিয়েছে। তারা ফরিদপুরে চিকিৎসা নিয়েছেন।

তিনি বলেন, পাশের ইউনিয়নের বসন্তপুর এলাকায় একজন ও এনায়েতপুর এলাকায় আব্দুল্লাহ নামের এক যুবককে রাসেলস ভাইপার সাপ দংশন করে। একজনের দংশনের জায়গা পঁচে গেছে। আমার চরাঞ্চলের আজিমনগর ইউনিয়ন, সুতালড়ি ও আমার লেছড়াগঞ্জ ইউনিয়নে পদ্মা পাড়ের লোকজন আতঙ্কে রয়েছে। কৃষকরাও আতঙ্কে। আমি বিষয়টা নিয়ে চিন্তায় পরে গেছি।

হরিরামপুর শ্যামল নিসর্গ নামের পরিবেশ সংগঠনের উপদেষ্টা তৈয়বুল আজহার বলেন, পৃথিবীর অন্যতম বিষধর ও ভয়ংকর সাপ এটি। এই সাপের কামড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন মারাও গেছেন। এই বিষধর সাপ থেকে মানুষজনকে রক্ষার জন্য প্রতিটি ইউনিয়নে গণসচেতনতা তৈরি করা জরুরি।

হরিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা তৌহিদুজ্জামান খান বলেন, হরিরামপুরের চরাঞ্চলে কৃষকদের ধান কাটার সময় সতর্কতার সঙ্গে ধান কাটতে হবে।

হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেরুবা পান্না প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রাসেলস ভাইপার সাপের উৎপাত বেড়েছে বলে শুনেছি। মাঝেমধ্যে আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সেও সাপ দেখা যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেগুলোতে চাহিদা অনুযায়ী সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনম ইনজেকশন সীমিত। তবে জেলা মিটিংয়ে চাহিদার কথা উপস্থাপন করা হয়েছে আশা করছি খুব তাড়াতাড়ি আমাদের চাহিদা অনুযায়ী অ্যান্টিভেনম ইনজেকশন পাব।

তিনি আরও বলেন, যদি কাউকে সাপে কামড়ায় তাহলে দেরি না করে ১০০ মিনিটের মধ্যে সরাসরি হাসপাতালে নিতে হবে। সেক্ষেত্রে অ্যান্টিভেনম ইনজেকশনের কার্যকরী উপকার পাওয়া যাবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, সাম্প্রতিক সময়ে রাসেলস ভাইপারের মতো বিষধর সাপের কামড়ে চরাঞ্চলে কয়েকজন মারাও গেছে। এ বিষয়টা আমরা অবগত। জনপ্রতিনিধিদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করতে আমরা কাজ শুরু করেছি। উপজেলা পরিষদ থেকে প্রথম অবস্থায় চরাঞ্চলে কৃষকদের বিশেষ জুতার (গামবুট) ব্যবস্থা করব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা