× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভোলায় পুকুরে ডুবে প্রাণ গেল দুই শিশুর

ভোলা সংবাদদাতা

প্রকাশ : ০২ জুন ২০২৪ ২৩:১৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ভোলায় পুকুরে গোসল করতে নেমে পা‌নিতে ডুবে মো. ইয়া‌ছিন (৭) ও মো. ওমর (৬) নামে দুই শিশুর মৃত‌্যু হয়েছে। র‌বিবার (২ জুন) বিকালে ভোলা পৌরসভার  চরজংলা এলাকায় এ ঘটনা ঘটে। 

ইয়াসিন ওই এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে ও  ওমর মো. সুজন মিয়ার ছেলে। তারা মাস্টার রফিকুল ইসলাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।  ওমরের পরিবার ইয়াসিনের নানা বাড়িতে ভাড়া থাকে। সেই সূত্রে ইয়াসিন ও ওমরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। 

ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌নির হোসেন মিয়া ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করেছেন।

ইয়া‌ছিনের খালাতো ভাই মো. ইফাইত ইসলাম জানান, শিশু দুটি  প‌রিবারের কাউকে কিছু না বলেই বা‌ড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।  এক পর্যায়ে তারা পুকুরের পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি শুরু করে। খোঁজাখুজির এক পর্যায়ে তাদের পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে স্থানীয়রা শিশু দুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা