× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তঞ্চঙ্গ্যাদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : দীপংকর তালুকদার

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৪ ২২:২৩ পিএম

তঞ্চঙ্গ্যাদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক : দীপংকর তালুকদার

তঞ্চঙ্গ্যাদের ব্যাপারে প্রধানমন্ত্রী খুবই আন্তরিক বলে জানিয়েছেন রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার। শনিবার (১ জুন) সকালে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে বছরব্যাপী ‘তঞ্চঙ্গ্যা ভাষার বর্ণমালা প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ কথা জানান। 

প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, ‘১৯৯৭ সালে শান্তি চুক্তির প্রাক্কালে তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীকে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তঞ্চঙ্গ্যাদের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী খুবই আন্তরিক।’ এ সময় তঞ্চঙ্গ্যা সম্প্রদায়কে নিজেদের ভাষা ও সংস্কৃতি চর্চা অব্যাহত রাখারও আহ্বান জানান তিনি। 

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদ সদস্য দীপ্তিময় তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ সদস্য অংসুই ছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নাছির উদ্দিন, ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা, বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা। 

এ ছাড়া স্থানীয় ও রাঙামাটি জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। এমন উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত তঞ্চঙ্গ্যারা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। তারা এই ধারা অব্যাহত রাখারও অনুরোধ জানান।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, কর্মশালায় প্রশিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের অন্যতম সাহিত্যিক, ভাষাকর্মী ও শিক্ষক চন্দ্রসেন তঞ্চঙ্গ্যাকে। চারটি ব্যাচে প্রশিক্ষণ কার্যক্রম চলবে। প্রতি ব্যাচে ৫০ জন করে ২০০ জন শিক্ষার্থীকে তঞ্চঙ্গ্যা বর্ণমালা শিক্ষা দেওয়া হবে। ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ে অধ্যয়নরত ষষ্ঠ থেকে নবম শ্রেণির তঞ্চঙ্গ্যা শিক্ষার্থীরা এই কোর্সটিতে অংশগ্রহণের সুযোগ পাবে। বিদ্যালয় ছুটির পর বিকাল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত প্রতি ব্যাচে সপ্তাহে এক দিন প্রশিক্ষণ দেওয়া হবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা