× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪০ কেজি গাঁজাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ৩১ মে ২০২৪ ২২:৫৬ পিএম

গাঁজাসহ গ্রেপ্তার ইউপি সদস্য। প্রবা ফটো

গাঁজাসহ গ্রেপ্তার ইউপি সদস্য। প্রবা ফটো

জামালপুরের মেলান্দহ উপজেলায় ৪০ কেজি গাঁজাসহ এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-১। পরে মেলান্দহ থানায় মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ আদালতে হাজির করলে সংশ্লিষ্ট বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

শুক্রবার (৩১ মে) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ। 

গ্রেপ্তার ইউপি সদস্য বেলাল শেখ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। এর আগে বৃহস্পতিবার রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মেলান্দহ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে ইউপি সদস্য বেলাল শেখের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় তার বসতঘরে দুটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একটি বস্তায় ২৬ কেজি এবং অপরটিতে ১৪ কেজি গাঁজা ছিল। এই ঘটনায় গ্রেপ্তার ইউপি সদস্য বেলাল শেখের বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, সবার আড়ালে একজন জনপ্রতিনিধি গাঁজার কারবার করছিলেন। এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজাসহ উপজেলার দুরমুঠ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বেলাল শেখকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা