× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে কলেজের পরিত্যক্ত কক্ষে পাওয়া ককটেল নিস্ক্রিয়

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২৯ মে ২০২৪ ২২:২১ পিএম

বোমা বিশেষজ্ঞ দল ককটেল নিস্ক্রিয় করেছে। প্রবা ফটো

বোমা বিশেষজ্ঞ দল ককটেল নিস্ক্রিয় করেছে। প্রবা ফটো

বরিশালের মুলাদীতে সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে সন্ধান পাওয়ার তিনদিন পর তিন ব্যাগ ভর্তি ককটেল উদ্ধার ও নিস্ক্রিয় করেছে বোমা বিশেষজ্ঞ দল।

বুধবার (২৯ মে) পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) চার সদস্যের একটি দল ককটেল উদ্ধার করে বলে মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানিয়েছেন। 

গত ২৬ মে বিকেলে মুলাদি সরকারি কলেজের পরিত্যক্ত ভবনে তিনটি ব্যাগে রাখা বোমার সন্ধান পায় পুলিশ। ঘূর্ণিঝড় রেমালের কারণে গত তিনদিনে বোমা উদ্ধার করতে পারেনি পুলিশ। 

মুলাদী থানার ওসি জাকারিয়া বলেন, সিআইডির চার সদস্যর বোমা নিস্ক্রিয় দলটি বুধবার বেলা ১২টার দিকে ঘটনাস্থলে আসেন। পরে তিনটি ব্যাগ থেকে ৩৭ টি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করেছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে। 

ওসির ধারণ, গত ২১ মে দ্বিতীয় ধাপে মুলাদী উপজেলা নির্বাচন হয়। নির্বাচন বাঞ্চাল করতে দুর্বৃত্তরা ককটেল এনেছে। কিন্তু আইনশৃংখলারক্ষাকারী বাহিনীর সদস্যদের সক্রিয়তার কারণে তারা ব্যর্থ হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা