× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেরপুরে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে দুজনের মৃত্যু

শেরপুর প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৪ ২২:১৬ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ২২:২৪ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শেরপুরের নকলা উপজেলায় ছিঁড়ে পড়া তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মুজিব বাড়ি এলাকার মোহাম্মদ আলীর ছেলে ফিরোজ মিয়া ও তার ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রেমালের প্রভাবে ঝোড়ো হাওয়ায় শেরপুরের নকলার টালকি ইউনিয়নের মুজিব বাড়ি এলাকায় পল্লী বিদ্যুতের একটি পিলার থেকে তার ছিঁড়ে পড়ে। দুই দিন পর ওই এলাকায় বিদ্যুৎ এলে ছেঁড়া তারে জড়িয়ে ফিরোজ মিয়া বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে ভাতিজা মাসুদ মিয়ার স্ত্রী পারভীন আক্তার এগিয়ে এলে তিনিও একই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নকলা উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফন করার জন্য আবেদন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা