× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাতির হাত ধরে ভোট দিলেন ১০৫ বছরের জাহানারা

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৬:৪৮ পিএম

নাতির হাত ধরে ভোটকেন্দ্রে ১০৫ বছর বয়সি জাহানারা বেগম তুলোন। প্রবা ফটো

নাতির হাত ধরে ভোটকেন্দ্রে ১০৫ বছর বয়সি জাহানারা বেগম তুলোন। প্রবা ফটো

বয়সের ভারে নুয়ে পড়েছে শরীর। জোর নেই হা-পায়ে। অন্যের সাহায্য ছাড়া হাঁটতে পারেন না। তবুও উপজেলা পরিষদ নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য ভোটকেন্দ্রে ছুটে এসেছেন ১০৫ বছরের বৃদ্ধা জাহানারা বেগম তুলোন। তাকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে তরুণ ভোটাররা। ভোটকেন্দ্রে থাকা মানুষ বলছে, এমন প্রবীণ ভোটারদের কাছ থেকে শেখার আছে অনেক কিছু।

বুধবার  (২৯ মে ) বেলা সাড়ে ৩টার দিকে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দিনাজপুরের খানসামা উপজেলায় সিট আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে দেখা যায় জাহানারা বেগম তুলোন তার নাতির সঙ্গে ইজিবাইকে ভোটকেন্দ্রে এসেছেন ভোট দিতে। তার পরনে সাদা হলুদ শাড়ি। 

স্থানীয়রা বলেন, জাহানারা বেগম তুলোন এই ওয়ার্ডের সব থেকে প্রবীণ ভোটার।  

সিট আলোকডিহি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রিসাইডিং অফিসার আনোয়ার হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, সব বয়সের ভোটাররা যেন স্বাচ্ছন্দ্যে ভোট দিতে পারে এই জন্য আমরা কাজ করেছি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। এখনও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

খানসামা উপজেলার ৫৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। 

জানা যায়, খানসামা উপজেলায় ৬টি ইউনিয়নে ৫৭ টি ভোটকেন্দ্রে মোট ১ লাখ ৪৭ হাজার ৫১৯ জন ভোটার ব্যালটে ভোট প্রদান করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৪ হাজার ৭৩৬ জন ও মহিলা ৭২ হাজার ৭৮২ জন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা