× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চার ঘণ্টায় বগুড়া সদরে ভোট পড়েছে ৬ শতাংশ

বগুড়া অফিস

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৪:২০ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৬:১০ পিএম

বগুড়া সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে। প্রবা ফটো

বগুড়া সদর উপজেলায় ভোটগ্রহণ চলছে। প্রবা ফটো

বগুড়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে চার ঘণ্টায় ভোট পড়েছে ৬ শতাংশ। এ ছাড়া অপর দুই উপজেলার মধ্যে শিবগঞ্জে ১৮ শতাংশ এবং শাজাহানপুরে ১৪ শতাংশ ভোট পড়েছে। 

বুধবার (২৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা ও তৃতীয় ধাপের নির্বাচনে রিটার্নিং অফিসার সৈয়দ আবু ছাইদ। 

তিনি জানান, সকাল ৮টা থেকে বগুড়ার সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলায় ভোটগ্রহণ শুরু হয়।  চার ঘণ্টায় সদরে ৬ শতাংশ, শাজাহানপুরে ১৪ শতাংশ এবং শিবগঞ্জে ১৮ শতাংশ ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়ছে। 

রিটার্নিং অফিসার আরও জানান, ভাইস চেয়ারম্যান( পুরুষ)  পদের এক প্রার্থীর প্রতীক ব্যালটের সঙ্গে মিল না থাকায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। তবে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ভোটগ্রহণ চলছে। 

এদিকে সদর উপজেলায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই তিন চেয়ারম্যান প্রার্থী একে অপরের ওপর অভিযোগ তোলেন। নিজ নিজ এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ তোলেন তারা

বগুড়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আবু সুফিয়ান ঘোড়া প্রতীক, মো. সুলতান মাহমুদ খান মোটরসাইকেল প্রতীক এবং শুভাশীষ পোদ্দার লিটন আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ফিরোজ আহমেদ রিজু মোটরসাইকেল প্রতীক। অন্য প্রার্থী মো. মোস্তাফিজার রহমান আনারস প্রতীকে নির্বাচন করছেন।

শাজাহানপুর উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মো. সোহরাব হোসেন ছান্নু মোটর সাইকেল, এম সুলতান আহম্মেদ ঘোড়া, মো. সাজেদুর রহমান সাহীন আনারস ও মো. সাদ্দাম হোসেন দোয়াত কলম প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সদর উপজেলায় ১৪৬টি কেন্দ্রে মোট  ৪ লাখ ৩৪ হাজার ২২৯জন, শিবগঞ্জে ১১৪ কেন্দ্রে ৩ লাখ ৩০ হাজার ৯৫ জন এবং শাজাহানপুরে ৭২ কেন্দ্রে ২ লাখ ৩২ হাজার ৩১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা