× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী নিখোঁজ, থানায় জিডি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ২৯ মে ২০২৪ ১৪:১৭ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ১৬:০৬ পিএম

মহিলা ভাইস চেয়ারম্যান পদের নারী প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন। ছবি : সংগৃহীত

মহিলা ভাইস চেয়ারম্যান পদের নারী প্রার্থী প্রীতি খন্দকার হালিমা নিখোঁজ হয়েছেন। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে উপজেলা নির্বাচনের প্রচারণায় বের হয়ে ফিরে আসেননি (পদ্মফুল) প্রতীকের প্রীতি খন্দকার হালিমা। তিনি নিখোঁজ হয়েছেন বলে তার পরিবার অভিযোগ করেছেন। এ ঘটনায় বুধবার (২৯ মে) বেলা ১১টার দিকে তার স্বামী বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে বুধবার দুপুর ২টা পর্যন্ত এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রার্থীর কোনো সন্ধান পাওয়া যায়নি বলে প্রীতি খন্দকারের স্বামী মাসুদ খন্দকার নিশ্চিত করেছেন।

মাসুদ খন্দকার বলেন, ৫ জুন বিজয়নগর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমার স্ত্রী মহিলা ভাইস চেয়ারম্যান পদে পদ্মফুল প্রতীক নিয়ে নির্বাচন করছে। সার্ভার ক্রটির কারণে প্রীতির মনোনয়ন জমা দিতে সমস্যা হওয়ার ফলে হাইকোর্ট থেকে প্রার্থিতা ফিরে পেয়েছেন। কোর্টে ঘুরতে ঘুরতে নির্বাচনী এলাকায় সময় কম দিয়েছেন। আর সেজন্য প্রীতি দিনরাত উপজেলায় নির্বাচনী কাজে সময় দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুরে হরষপুর ইউনিয়নে দুজন সহযোগীকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যায়। হরষপুরের ঋষি পাড়ায় ঢুকে প্রচার করা অবস্থায় দুজন মহিলা বাইরে আসেন আর প্রীতি ভোটারদের সঙ্গে ভেতরে কথা বলছিলেন। ১০-২০ মিনিট পর যখন বের হচ্ছে না তখন দুজন মহিলা ভেতরে যান। গিয়ে প্রীতিকে খুঁজে পাচ্ছিল না। পরে অনেকক্ষণ খোঁজখবর নিয়ে প্রীতিকে না পেয়ে বাড়িতে চলে আসেন। পরে আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ থানার ওসি মহোদয়কে অবগত করি। রিটার্নিং কর্মকর্তা অপেক্ষা করে মঙ্গলবার রাত ১২টার পর জিডি করতে বলেছেন। রাত ১২টায় থানায় যাওয়ার পর ওসি বলেছেন সকালে জিডি করতে। 

বুধবার বেলা ১১টায় বিজয়নগর থানায় জিডি জমা দিয়েছেন বলে প্রার্থীর স্বামী জানিয়েছেন। তিনি জানান, প্রতিপক্ষের লোকজন ঈর্ষান্বিত হয়ে আমার স্ত্রীকে গুম করেছেন।

বিজয়নগর নির্বাচনী সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও সৈয়দ মাহাবুবুল হক বলেন, ‘নিখোঁজের বিষয়টি প্রার্থীর স্বামী আমাকে জানিয়েছেন। আমি প্রার্থীর স্বামীকে থানায় যোগাযোগ করতে বলেছি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম বলেন, ‘প্রার্থীর স্বামী রাতে এসেছিলেন তাকে নিয়ে রাতে ঘটনাস্থলে গিয়েছি। যেখান থেকে নিখোঁজ হয়েছেন সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। স্থানীয়রা জানিয়েছে প্রার্থী প্রচারে এসেছিলেন। জিডি করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে।’

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও সদর-বিজয়নগর রিটার্নিং কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নিখোঁজের বিষয়টি অফিসিয়ালভাবে আমাকে কেউ জানায়নি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা