× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি আনার হত্যা : শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল গ্রেপ্তার

যশোর প্রতিবেদক

প্রকাশ : ২৮ মে ২০২৪ ২৩:৫৭ পিএম

আপডেট : ২৯ মে ২০২৪ ০৮:৫৩ এএম

এমপি আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল আলম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা

এমপি আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাইফুল আলম মোল্লাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : প্রবা

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে শিমুল ভূঁইয়ার সহযোগী সাইফুল আলম মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) রাত সাড়ে ৯টার দিকে যশোর শহরের চাঁচড়া বাবলাতলার একটি মৎস্য হ্যাচারির ভেতর থেকে তাকে গ্রেপ্তার করে যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি দল।

গ্রেপ্তার সাইফুল আলম অভয়নগর উপজেলার দত্তগাতি গ্রামের বাসিন্দা। তিনি শীর্ষ চরমপন্থি নেতা শিমুল ভুঁইয়ার সেকেন্ড ইন কমান্ড এবং পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা। সাইফুল আলম এক সময় মাছের ব্যবসা করতেন। সেই সূত্র ধরে ৫দিন আগে চাঁচড়া বাবলাতলায় এসে তিনি আত্মগোপন করেছিলেন। গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া বাবলাতলার আমিনের মৎস্য হ্যাচারিতে তারা অভিযান চালান। এ সময়ে সেখান থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়।

গত ১২ মে চিকিৎসার জন্য ভারতে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। ১৩ মে তিনি কলকাতায় খুন হয়েছেন বলে ২০ মে নিশ্চিত করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের পুলিশ। খুনের পর তার মরদেহ টুকরা করে হাড়-মাংস আলাদা করা হয়। দেহের খণ্ডিত অংশগুলো ভারতের বিভিন্ন স্থানে ঝোপজঙ্গল ও খালে ফেলে দেওয়া হয়েছে। কয়েক দিন ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন খাল ও জঙ্গলে আনারের দেহাবশেষের সন্ধানে তল্লাশি চালাচ্ছে সেখানকার পুলিশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা