× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডায়াবেটিস থেকে সুরক্ষায় নিয়মিত ব্যায়ামের আহ্বান খুলনা সিটি মেয়রের

খুলনা সংবাদদাতা

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২২ ১৪:০৯ পিএম

আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৫:২৭ পিএম

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন। প্রবা ফটো

বিশ্ব ডায়াবেটিস দিবস পালন। প্রবা ফটো

‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ প্রতিপাদ্য নিয়ে সোমবার (১৪ নভেম্বর) খুলনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ সময় খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। তাই এ থেকে সুরক্ষায় নিয়মিত ব্যায়াম করার আহ্বান জানান তিনি

দিবসটি উপলক্ষে সোমবার (১৪ নভেম্বর) সকালে খুলনা ডায়াবেটিক সমিতির আয়োজনে সমিতির প্রাঙ্গণে আলোচনাসভা আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে এবং এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে সকলকে রোগটি প্রতিরোধের উপায়গুলো জানতে হবে।

তিনি আরও বলেন, সরকারের নানা পদক্ষেপের ফলে বাংলাদেশের স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ ও নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন ও নিয়মিত ওষুধ গ্রহণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।

সাবেক সংসদ সদস্য ও খুলনা ডায়াবেটিক সমিতির আহ্বায়ক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা রাখেন খুলনা ডায়াবেটিক সমিতির চিফ মেডিকেল অফিসার ডা. দীনবন্ধু মন্ডল, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. আব্দুর সবুর, ডায়াবেটিস দিবস উদযাপন কমিটির আহ্বায়ক মহিদুল ইসলাম টুটুল, সমিতির সদস্য আজিজুল হক জোয়ার্দ্দারসহ অনেকে।

এর আগে মেয়রের নেতৃত্বে খুলনা ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা