প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৪ ১৫:৩২ পিএম
আপডেট : ২৮ মে ২০২৪ ১৫:৫৬ পিএম
ফাইল ফটো
নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় বুধবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। মঙ্গলবার (২৮ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যাস পাইপলাইন মেরামত/প্রতিস্থাপন কাজের জন্য বুধবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জের পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশিপুর, গোগনপুর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহককে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এসব এলাকার আশপাশেও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস।