× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রামে দেয়াল ধসে যুবকের মৃত্যু

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৭ মে ২০২৪ ১৭:২০ পিএম

আপডেট : ২৭ মে ২০২৪ ১৭:৫১ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার চন্দ্রনগর তালতলা এলাকায় দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় নামের এক যুবক মারা গেছেন।

সোমবার (২৭ মে) সকাল পৌনে ৯টার দিকে ভারী বৃষ্টিপাতের কারণে সীমানা দেয়াল ধসে পড়লে সাইফুল তাতে চাপা পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি স্টেশনের সিনিয়র অফিসার কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত সাইফুল ইসলামের গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ভববতি গ্রামে। তার বাবার নাম বাবুল মিয়া। সাইফুল কার্টন ফ্যাক্টরিতে কর্মরত ছিলেন। খুলশী থানাধীন চৌধুরী নগর সংলগ্ন শতাব্দী হাউজিং সোসাইটির আব্দুল জলিল সাহেবের কলোনিতে থাকতেন তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ভারী বৃষ্টির কারণে দেয়ালটি ধসে পড়ে। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে একজনকে ধসে পড়া দেয়ালের নিচ থেকে উদ্ধার করেছি। দেয়াল চাপা পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা