× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে কৃষি যন্ত্রপাতি পরিচিতি প্রশিক্ষণ

জামালপুর সংবাদদাতা

প্রকাশ : ০১ নভেম্বর ২০২২ ১৩:৫৬ পিএম

আপডেট : ০১ নভেম্বর ২০২২ ১৫:০৩ পিএম

জামালপুরে কৃষি যন্ত্রপাতি পরিচিতি প্রশিক্ষণ

জামালপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির পরিচিতি, মেরামত ও রক্ষণাবেক্ষণের ওপর দুই দিনব‍্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল থেকে সদর উপজেলার নাওভাঙা চরে এই কৃষক প্রশিক্ষণের আয়োজন শুরু হয়েছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট ফার্ম মেশিনারি অ্যান্ড পোস্টহারভেস্ট প্রসেস ইঞ্জিনিয়ারিং বিভাগ ও জামালপুরের আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের যৌথ উদ্যোগে এটি শুরু হয়েছে।

প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ফসলের ফলন বৃদ্ধি করা সম্ভব। তাই কৃষি যন্ত্রপাতি সম্পর্কে ধারণা রাখতে হবে। এসব মেরামত ও রক্ষণাবেক্ষণের জ্ঞান অর্জন করতে হবে। প্রশিক্ষণে ৪০ জন কৃষক অংশগ্রহণ করেছেন।

আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ‍্য বৈজ্ঞ‍ানিক কর্মকর্তা ড. মো. মঞ্জুরুল কাদিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ‍্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আইয়ুব হোসেন, প্রকল্প পরিচালক ড. মো. নুরুল আমিন ও ঊর্ধ্বতন বৈজ্ঞ‍ানিক কর্মকর্তা ড. মো. এরশাদুল হক প্রমুখ।

প্রবা/জিএ/এমজে
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা