× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাতক্ষীরায় গাছের চারা পেয়ে খুশি শিক্ষার্থীরা

সাতক্ষীরা থেকে নাগরিক সাংবাদিক শরিফুল ইসলাম

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৪৯ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৩ ২২:৫৫ পিএম

সাতক্ষীরার ধূলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন হাসিমুখ-সেঞ্চুরি একাডেমির পরিচালক ও গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট। প্রবা ফটো

সাতক্ষীরার ধূলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন হাসিমুখ-সেঞ্চুরি একাডেমির পরিচালক ও গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্ট। প্রবা ফটো

‘গাছ লাগিয়ে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, ফুলে ফলে ভরবে গাছ, থাকব সুখে বারো মাস, গাছে গাছে ভরলে দেশ, সুস্থ থাকবে পরিবেশ, লাগাও গাছ বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ এমন প্রতিপাদ্যে কয়েকশ শিক্ষার্থীর মাঝে ফলদ গাছের চারা বিতরণ করেন হাসিমুখ-সেঞ্চুরি একাডেমির পরিচালক ও গ্রিন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি এজাজ আহমেদ স্বপন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলার ধূলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষার্থীসহ শিক্ষক-কর্মচারীর ও অভিভাবকদের মাঝে ফলদ (আম) গাছের চারা বিতরণ করেন তিনি। 

এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মণ্ডল, শিক্ষক প্রতিনিধি এসএম শহীদুল ইসলাম, নজিবুল ইসলাম, অভিভাবক সদস্য রবীন্দ্র কর্মকার, শিক্ষক হাফিজুল ইসলাম, আজহারুল ইসলাম, গীতা রানী সাহা, খালেদা খাতুন, অরুন কুমার মণ্ডল, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃণাল কুমার বিশ্বাস প্রমুখ। 

পরে এজাজ আহমেদ স্বপন বিদ্যালয়ের আঙিনায় একটি গাছের চারা রোপণ করেন। এর আগে সাতক্ষীরা পলাশপোল হাই স্কুল, ধূলিহর-ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষার্থী-অভিভাবকের হাতে গাছের চারা তুলে দেন তিনি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা