মোরেলগঞ্জ (বাগেরহাট) থেকে নাগরিক সাংবাদিক মনির শরীফ
প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৫:৫৫ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৮:১২ পিএম
বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় পানি সংরক্ষণের জন্য বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২৫৭ হতদরিদ্র পরিবার পেলেন পানির ট্যাংকি।
সোমবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে মোরেলগঞ্জের আব্দুল আজিজ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ল্ড ভিশনের পানি ও পয়নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে মোরেলগঞ্জ পৌরসভা, সদর ইউনিয়ন, জিউধরা, বারইখালী, খাউলিয়া ও নিশানবাড়িয়ায় বিনামূল্যে এসব ট্যাংকি হতদরিদ্র পরিবারের মাঝে তুলে দেওয়া হয়।
এ সময় উপজেলা যুবলীগের আহবায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, সংস্থাটির প্রোগ্রাম অফিসার রাফায়েল রায়, স্বপন হালদার ও রিপন হালদার উপস্থিত ছিলেন।
ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার লাভলী লাকি বিশ্বাস বলেন, ওয়ার্ল্ড ভিশন এ উপজেলায় ২০১০ সাল থেকে শিশু নিরাপত্তা, মা ও শিশুর স্বাস্থ্য, পানি ও পয়নিষ্কাশন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র পরিবারদের নিয়ে কাজ করে আসছেন। সুপেয় পানি ব্যবহারে জন্য ১৫০০ লিটারের একটি করে পানির ট্যাংকি ২৫৭ পরিবারের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে।