× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশে গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদযাপন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:০১ পিএম

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৮:৩০ পিএম

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকরা। ছবি : সংগৃহীত

বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন ইসমাইলি সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকরা। ছবি : সংগৃহীত

গ্লোবাল ইসমাইলি সিভিক দিবসে বিশ্বব্যাপী হাজারো মানুষ একত্র হয়ে পরিবেশ উন্নয়নে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার অঙ্গীকার করেছে। 

গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস হচ্ছে ইসমাইলি সম্প্রদায়ের একটি বার্ষিক অনুষ্ঠান, যা প্রতিবছর ২৫ সেপ্টেম্বর উদযাপিত হয়। 

ইসমাইলি সম্প্রদায় আয়োজিত একটি প্রাচীন ঐতিহ্যবাহী ও আন্তর্জাতিক কর্মসূচি এটি। যেখানে বিশ্বাস, লিঙ্গবৈষম্য এবং সামাজিক অবস্থান নির্বিশেষে ইসমাইলি সম্প্রদায়ের লোকেরা ঐক্যবদ্ধ হয়ে সমাজ তথা নাগরিকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেবার অঙ্গীকার করে থাকেন। এ প্রচেষ্টা বাস্তবায়নে নাগরিকদের সম্পৃক্ততা এবং সুনাগরিকের বৈশিষ্ট্য অনুসরণ করা হয়।

বাংলাদেশে গ্লোবাল ইসমাইলি সিভিক দিবস উদযাপনকে কেন্দ্র করে এ সম্প্রদায়ের স্বেচ্ছাসেবকরা এক হাজার বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছেন। গত ২২ সেপ্টেম্বর থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও পার্কে (উদ্যান) এই বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। 

এ ছাড়া গ্রিন সেভারসের সহায়তায় সারা  দেশে স্বল্প আয়ের পরিবারের মধ্যে ফলদ গাছ বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।  

২০২০ সাল থেকে ইসমাইলি সিভিক কার্যক্রম পরিচালনায় বিশ্বব্যাপী ৩০টি দেশের ৩০ হাজার স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশগ্রহণ করছেন এবং প্রায় ১৩ লাখ মানুষ বৃক্ষরোপণের সুফল পাচ্ছে। 

প্রবা/এইচকে/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা