× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদমদীঘিতে শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত

বগুড়া (আদমদীঘী) থেকে নাগরিক সাংবাদিক মো. আহসান হাবিব

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩২ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৪ পিএম

শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত। ছবি: সংগৃহীত

শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ সমাপ্ত। ছবি: সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলায় শিক্ষক-সুপারভাইজারদের ১২ দিনের বুনিয়াদী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। 

উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন কর্মসূচির অধীনে উপজেলা সম্মেলন কক্ষে মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়।

শ্রাবণী রায় বলেন, প্রশিক্ষণপ্রাপ্তরা উপজেলার ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের মাধ্যমে শিশুদের প্রাথমিক শিক্ষার মূল ধারায় ফিরিয়ে আনতে কাজ করবে।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাস্তবায়ন সহযোগী সংস্থা পল্লী মুক্তি সংস্থার (পিএমএস) নির্বাহী পরিচালক আবুল কাশেম। বিশেষ অতিথি উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা চিকিৎসক আমিরুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সুজয় পাল ও উপজেলা প্রোগ্রাম ম্যানেজার ইয়াছিন মোল্লাসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

প্রবা/রাই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা