× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চগড়ে বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ

পঞ্চগড় থেকে নাগরিক সাংবাদিক মশিউর রহমান

প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৭:০৪ পিএম

আপডেট : ১৩ মে ২০২৩ ১৮:১৫ পিএম

পঞ্চগড়ে বিশেষ চাহিদাসম্পন্নদের মাঝে হুইলচেয়ার বিতরণ

পঞ্চগড়ে বিশেষ চাহিদাসম্পন্নদের (শারীরিক প্রতিবন্ধীদের) মাঝে ৫৫টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (১৩ মে) দুপুরে মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি ইলেকট্রনিকস (এলজি) কোম্পানির বাংলাদেশ ব্রাঞ্চের সহযোগিতায় ও স্বেচ্ছাসেবী সংগঠন 'ক্রিয়েটিং স্মাইল : আমরাই করব জয়' সংগঠনের আয়োজনে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. দেলওয়ার হোসেন প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজি বাংলাদেশ ব্রাঞ্চের হেড অব কর্পোরেট ব্র্যান্ডিং মাহমুদুল হাসান।

এ ছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার, একটি ইলেকট্রনিকস কোম্পানির অ্যাম্বাসেডর আব্দুল্লাহ রনি,  'ক্রিয়েটিং স্মাইল : আমরাই করব জয়' সংগঠনের সভাপতি বাবলুর রশিদ বাবলু, রোভার স্কাউটস পঞ্চগড় জেলার সিনিয়র রোভারমেট প্রতিনিধি সোলাইমান আলী প্রমুখ।

পরে অনুষ্ঠানের অতিথিরা কয়েকজন স্বেচ্ছাসেবী সংগঠকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া আয়োজকের পক্ষ থেকেও অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে অতিথিরা বিশেষ চাহিদা সম্পন্নদের (শারীরিক প্রতিবন্ধীদের) মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা