× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অটিজম দিবস

হুইলচেয়ার পেল ৩৪ প্রতিবন্ধী

লক্ষ্মীপুর থেকে নাগরিক সাংবাদিক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৩ ১৯:২২ পিএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৩ ১৯:৩০ পিএম

লক্ষ্মীপুরে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। প্রবা ফটো

লক্ষ্মীপুরে অটিজম সচেতনতা দিবস উপলক্ষে ৩৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। একই সঙ্গে ৮১ জন উপকারভোগীকে ৬ লাখ ৫৫ হাজার টাকার অনুদানের চেক দেওয়া হয়। রবিবার (২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হুইলচেয়ার ও চেক বিতরণ করা হয়েছে। এ সময় অটিজম সচেতনতা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী করা হয়েছে।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুরুল ইসলাম পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) আনোয়ার হোছাইন আকন্দ। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুর রহমান, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, বীর মুক্তিযোদ্ধা বশির আহমেদ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শরীফ হোসেন, শহর সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা