রংপুর থেকে নাগরিক সাংবাদিক রেহনা আক্তার
প্রকাশ : ৩০ আগস্ট ২০২২ ১৫:৩৭ পিএম
আপডেট : ৩০ আগস্ট ২০২২ ১৬:৩২ পিএম
রংপুরে গ্রামীণ নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ শেষ হয়েছে। ছবি : প্রবা
ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে রংপুরের নারী উদ্যোক্তাদের বিশেষ প্রশিক্ষণ শেষ হয়েছে।
তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের একটি অংশ, যা পর্যায়ক্রমে দেশের ছয় জেলায় আয়োজন করা হবে।
২৩ আগস্ট রংপুরে উদ্যোক্তা তৈরির এ কার্যক্রম শুরু হয়। দুদিনপর সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আব্দুল হাকিম।
পর্যায়ক্রমে বরিশাল, যশোর, বগুড়া, কুমিল্লা ও রাঙামাটিতে এই প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হবে। এতে প্রতিটি সেশনে ৩০ জন করে নারী উদ্যোক্তা অংশগ্রহণ করবেন।
অংশগ্রহণের জন্য নারী উদ্যোক্তাদের এক বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে উদ্যোক্তাদের কোনো ফি দিতে হবে না।
প্রবা/ইউরি