নেত্রকোণা থেকে নাগরিক সাংবাদিক রহিম শুভ
প্রকাশ : ২২ আগস্ট ২০২২ ১৮:৫৫ পিএম
আপডেট : ২২ আগস্ট ২০২২ ১৯:০৯ পিএম
ফাইল ছবি
বন্যায় ক্ষতিগ্রস্তদের নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় পুনর্বাসনে সহায়তা দেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের মিলনায়তন কক্ষে এক সভার মধ্য দিয়ে এই সহায়তা দেয় বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে)।
এ সময় সেখানে অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক জানান, দুর্গাপুর উপজেলার তিনটি ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে ডিএসকে এই সহায়তা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত ১ হাজার ৩১ জনের প্রত্যেককে সাড়ে চার হাজার টাকা করে দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০০ জনকে ১৩ কেজি করে গোখাদ্য, ৭৩০ জনকে একটি করে ত্রিপল এবং ৪৮০ জনের মধ্যে হাইজিং কিট দেওয়া হয়েছে। মোট ৬৩ লাখ ৪২ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
প্রবা/ইউরি/জেআই