× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শোক দিবসে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিল ‘প্রজন্ম ২৬ মার্চ’

রাজধানী থেকে নাগরিক সাংবাদিক রিনা বেগম

প্রকাশ : ১৯ আগস্ট ২০২২ ১৫:৩৫ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২২ ১৫:৫৩ পিএম

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘প্রজন্ম ২৬ মার্চ’ এর উদ্যোগে রাজধানীর ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘প্রজন্ম ২৬ মার্চ’ এর উদ্যোগে রাজধানীর ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় শোক দিবস উপলক্ষে ‘প্রজন্ম ২৬ মার্চ’ এর উদ্যোগে রাজধানীর ক্যান্টনমেন্ট মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড অফিসে আলোচনা সভা ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সহ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী মোহাম্মদ আবুল হাসেম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুল কাদের। 

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আবুল হাসেম বলেন, সমৃদ্ধ দেশ গড়তে হলে জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে। এজন্য এ প্রজন্মের সবাইকে এগিয়ে আসতে হবে।

শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে সংগঠন ‘প্রজন্ম ২৬ মার্চ’ 


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ’প্রজন্ম ২৬ মার্চ’- এর কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক রাইসুল ইসলাম রাকিব, লাইফ সাইকেল বিডির উপদেষ্টা আহমেদ সাকি, নাজিবুর রহমানসহ আরও অনেকে। 

আলোচনা সভা শেষে প্রায় শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

প্রবা/রাই/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা