× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিকের মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৬:১৮ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৬:৫৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর রামপুরায় কাটার মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুর আড়াইটার দিকে রামপুরা সি-ব্লক এলাকার একটি নির্মাণাধীন ভবনে নিচতলায় দুর্ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় ওই নির্মাণশ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক বিকাল সাড়ে ৩টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মী আব্দুস সালেক জানান, কাটার মেশিন দিয়ে রড কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় মাসুদ। তার বাড়ি লালমনিরহাটের পাটগ্রামে। কাজের সুবাদে তিনি ওই নির্মাণাধীন ভবনেই থাকতেন।  

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা