× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি আজিম হত্যার তদন্ত

হারুনের নেতৃত্বে ভারত যাবে ডিবি প্রতিনিধি দল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৫:০৬ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৭:৫০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে আজকালের মধ্যে ভারত যাবে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি প্রতিনিধি দল। তিন সদস্যের এ দলের নেতৃত্বে থাকবেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ।

শনিবার (২৫ মে) রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হারুন অর রশীদ।

তিনি বলেন, ভারতীয় পুলিশ বর্তমানে এ হত্যার ঘটনাটি তদন্ত করছে। আজকালের মধ্যে আমিসহ ডিবির তিনজন অফিসার তদন্তের কাজে ভারত যাব। আমাদের সরকারিভাবে জিও হয়েছে, আইজিপি নির্দেশ দিলে ভারত যাব।

হত্যাকাণ্ডের মোটিভ কী হতে পারে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান বলেন, মোটিভ অনেক হতে পারে। পূর্বশত্রুতার জেরে হতে পারে, আর্থিক লেনদেনসংক্রান্ত হতে পারে, রাজনৈতিক বিষয়ও থাকতে পারে। এসব বিষয় জানতে তদন্ত চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা