× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পুলিশ বক্সে ঢুকে গেল বাস, এসআই আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ১৮:৩৭ পিএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১৮:৪১ পিএম

শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়ে শিকড় পরিবহনের একটি বাস। ছবি: সংগৃহীত

শুক্রবার সকাল ১১টার দিকে রাজধানীর মৎস্য ভবন এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়ে শিকড় পরিবহনের একটি বাস। ছবি: সংগৃহীত

রাজধানীর মৎস্য ভবন এলাকায় ট্রাফিক পুলিশ বক্স ভেঙে ভেতরে ঢুকে পড়েছে শিকড় পরিবহনের একটি বাস। এতে রেজওয়ান নামে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) আহত হয়েছেন। শুক্রবার (২৪ মে) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বেপরোয়া গতির বাসটি পুলিশ বক্সে ধাক্কা দেয়। এতে বক্স ভেঙে বাসটি ভেতরে ঢুকে যায়। বাসের ধাক্কায় ভেতরে থাকা এসআই মো. রেজওয়ান আহত হন। ঘটনার পর বাসটি রেখে পালিয়ে যান চালক।

ওসি মোস্তাজিরুর রহমান বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। একজন এসআইয়ের ঠোঁট কেটে গেছে। তাকে রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

জানা গেছে, রেজওয়ান মিরপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম) এসআই হিসেবে কর্মরত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা