প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪ ১৮:৪২ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ১৯:১১ পিএম
সাঁতারের পূর্বঅভিজ্ঞতা বিবেচনায় না নিয়ে স্কুলের সকল শিক্ষার্থীর এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেয় আইএসডি।
শিক্ষার্থীদের সাঁতারের পারদর্শিতা প্রদর্শনে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) বার্ষিক অনুষ্ঠান ‘সুইমিং গালা’ অনুষ্ঠিত হয়ে গেল। নিজেদের মধ্যে একাত্মবোধ জাগ্রত করা ও সবার মাঝে সাঁতারের আনন্দ ছড়িয়ে দিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্কুলের কর্মীদের অংশগ্রহণে বুধবার (২২ মে) এই আয়োজন সম্পন্ন হয়। শিক্ষার্থীরা স্ট্রোকস, ফ্রি স্টাইল, মিক্সড রিলেসহ সাঁতারের ভিন্ন ভিন্ন কৌশলে তাদের পারদর্শিতা প্রদর্শন করে। এ ছাড়া শিক্ষক ও অভিভাবকরা র্যাফট রেস ও রিলে সুইমে অংশগ্রহণ করেন।
সাঁতারের ক্ষেত্রে শিক্ষার্থীদের অনন্য অর্জনগুলোকে উদযাপনে এবার দ্বিতীয় বছরের মতো আইএসডির লোয়ার প্রাইমারি শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। সাঁতারের পূর্বঅভিজ্ঞতা বিবেচনায় না নিয়ে স্কুলের সকল শিক্ষার্থীর এই অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ দেয় আইএসডি।
আইএসডির শারীরিক শিক্ষা (পিই) কার্যক্রমের একটি অবিচ্ছেদ্য অংশ হলো স্কুলটির সুইমিং প্রোগ্রাম। এর মাধ্যমে স্ট্রোক স্টাইলে সাঁতারে পারদর্শী হওয়ার পাশাপাশি দলগত কাজে দক্ষতা অর্জন, আত্মবিশ্বাস বৃদ্ধি, শারীরিক সুস্থতা এবং ওয়াটার-সেফটি অর্থাৎ জলাশয়ে নিরাপদে থাকার নিয়মকানুন আয়ত্ত করাসহ সাঁতারের অন্য বিষয়গুলোকেও গুরুত্ব দিতে শেখে শিক্ষার্থীরা।
আয়োজন নিয়ে আইএসডির ‘অস্টসুইম’ স্বীকৃত সাঁতার প্রশিক্ষক জর্ডান ডডরিজ বলেন, ‘শরীর ও মন দুটোর জন্যই সাঁতার অত্যন্ত উপকারী। শারীরিক সুস্থতা নিশ্চিত করার পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে ও পেশিশক্তি উন্নত করতে সাঁতার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ছাড়াও জলজ পরিবেশ আমাদের মন শান্ত করে, মানসিক চাপ কমিয়ে আনে ও সামগ্রিক সুস্বাস্থ্য নিশ্চিত করে। এই নানা রকম শারীরিক ও মানসিক উপকার পেতে বয়সনির্বিশেষে সবার জন্যই সাঁতার কাটা জরুরি।’
এদিকে বিভিন্ন ধরনের সুইমিং প্রোগ্রাম নিয়ে ১৪ আগস্ট ‘সুইম একাডেমি’ চালু করতে যাচ্ছে আইএসডি। এর মধ্যে রয়েছে সেকেন্ডারি সুইম টিম, ইএস সুইম টিম, অ্যাডভান্সড সুইম ক্লাব, এলিমেন্টারি সুইম ক্লাব, সুইম এনডুরেন্স ও আইএসডি সুইমিং সার্টিফিকেট কোর্স (অস্টসুইম স্কিলভিত্তিক পাঁচ সপ্তাহের বিশেষ কার্যক্রম)।