প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৩:৩৪ পিএম
আপডেট : ১৬ মে ২০২৪ ১৪:০৪ পিএম
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাইক্রোবাসে লাগা আগুন নেভায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগে বলে খবর পাই। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন। কেউ হতাহত হয়নি।