× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দরের সামনের ফ্লাইওভারে মাইক্রোবাসে আগুন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৩:৩৪ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৪:০৪ পিএম

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাইক্রোবাসে লাগা আগুন নেভায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মাইক্রোবাসে লাগা আগুন নেভায় ফায়ার সার্ভিস। ছবি : সংগৃহীত

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফ্লাইওভারে একটি মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) দুপুর ১২টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টা ৫ মিনিটের দিকে মাইক্রোবাসটিতে আগুন লাগে বলে খবর পাই। এরপরই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। 

কুর্মিটোলা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মোনায়েম বিল্লাহ জানান, গাড়িটিতে শুধুমাত্র চালক ছিলেন। কোনো যাত্রী ছিলেন না। আগুন লাগার পর চালক বাইরে বেরিয়ে আসেন। কেউ হতাহত হয়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা