প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ মে ২০২৪ ১৬:২৬ পিএম
আপডেট : ১২ মে ২০২৪ ১৬:৩৭ পিএম
কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সৈনিক লীগের বিক্ষোভ। প্রবা ফটো
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রা করেছে বঙ্গবন্ধু সৈনিক লীগ।
শনিবার (১১ মে) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি শোভাযাত্রা বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ ও শোভাযাত্রায় নেতৃত্ব দেন বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি হারুন উর রশিদ সিআইপি। এ সময় তিনি বলেন, ফিলিস্তিনের এ সংকটে বিশ্বের মুসলিম মোড়লদের একত্রিত হয়ে যুদ্ধ বন্ধে এগিয়ে আসতে হবে। শুরু থেকেই আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। যুদ্ধ বন্ধে জাতিসংঘসহ বিশ্বের বিভিন্ন প্ল্যাটফর্মে কথা বলেছেন তিনি।
এ সময় ইসরায়েলের এ যুদ্ধের নিন্দা জানান বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীরা। অবিলম্বে আগ্রাসন বন্ধ না করলে ইসরায়েলি পণ্য বয়কটসহ নানান কর্মসূচির কথা জানান তারা।