× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর কাছে রেডি টু কুক ফিশ ও মিল্কিং মেশিন হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৪ ১৯:৪১ পিএম

আপডেট : ০৯ মে ২০২৪ ১৯:৫৪ পিএম

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ‘রেডি টু কুক ফিশ’ সামগ্রী হস্তান্তর করেন। প্রবা ফটো

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে ‘রেডি টু কুক ফিশ’ সামগ্রী হস্তান্তর করেন। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) ‘রেডি টু কুক ফিশ’ সামগ্রী আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে গরুর দুধ আহরণে ব্যবহৃত একটি মিল্কিং মেশিনও হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (৯ মে) সকালে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এসব সামগ্রী হস্তান্তর করে।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এ ধরনের কার্যক্রম বিশেষত রেডি টু কুক ফিশ কার্যক্রমের ফলে কর্মজীবী নারীরা অনেক উপকৃত হবেন। তাই কর্মজীবী নারীদের রান্না সহজীকরণে রেডি টু কুক ফিশ প্রস্তুতকরণ, বাজারজাতকরণ ও বাজার সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে সংশ্লিষ্টদের প্রতি দিকনির্দেশনা দেন তিনি।

একই সঙ্গে ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাতকরণের উদ্যোগ গ্রহণ করায় বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনকে বিশেষভাবে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

মোট ৪০ প্রজাতির মাছ রেডি টু কুক হিসেবে স্থায়ীভাবে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত বিএফডিসি ভবনের মৎস্য বিতান, যাত্রাবাড়ীর মৎস্য অবতরণ কেন্দ্র এবং চট্টগ্রাম মৎস্যবন্দর বিপণন করা হচ্ছে। এ ছাড়া ঢাকা শহরের ১৬টি স্পটে ছয়টি ফ্রিজিং ভ্যানের মাধ্যমে ভ্রাম্যমাণ ভিত্তিতে ‘বিএফডিসি রেডি ফিশ’ বাজারজাত করা হচ্ছে।

ভ্রাম্যমাণ স্পটগুলো হলো : মিরপুর ডিওএইচএস, ২৭ নম্বর রোড; বনানী, নেভি হেডকোয়ার্টার ও গুলশান (আজাদ মসজিদসংলগ্ন); সচিবালয়ের দক্ষিণ গেট; মিরপুর ডিওএইচএস, মিরপুর; স্বপ্ন নগর আবাসিক এলাকা, ক্যান্টনমেন্ট; মিরপুর অপরাজিতা ভবন, মিরপুর; ধানমন্ডি ৬ নম্বর; আজিমপুর কলোনী, আজিমপুর; লেডিস ক্লাব, ইস্কাটন; সচিব কোয়ার্টার, ইস্কাটন (বুধ ও শনিবার); দুদক অফিসসংলগ্ন, সেগুনবাগিচা; এজিবি কলোনি, মতিঝিল; শংকর, ধানমন্ডি; সেচ ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ (শুক্র ও শনিবার); ধানমন্ডি ২৮ এবং মোহাম্মদপুর মা ও শিশু হাসপাতালসংলগ্ন, মোহাম্মদপুর।

এ ছাড়া অনলাইন, ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমেও ‘বিএফডিসি রেডি টু কুক ফিশ’ বাজারজাত করা হচ্ছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সেলিম উদ্দিন, বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোহাম্মদ রেয়াজুল হক, প্রাণিসম্পদ অধিদপ্তরের আওতাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ডা. মো. গোলাম রব্বানী এ সময় উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা