× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র গরমে অসুস্থ হয়ে এক ঢামেক কর্মচারীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৪ ১৬:৪৪ পিএম

মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত

মো. হানিফ মিয়া। ছবি: সংগৃহীত

তীব্র গরমে অসুস্থ হয়ে মো. হানিফ মিয়া নামে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের এক সরকারি কর্মচারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১ মে) দুপুর ১টার দিকে অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে অচেতন হয়ে পড়লে দ্রুত তাকে ঢামেক হাসপাতলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া প্রতিদিনের বাংলাদেশকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হানিফ মিয়ার সহকর্মী মো. সহিদ মিয়া জানান, গতকাল রাতে ডিউটি শেষে সকালের দিকে বাসায় যায় হানিফ। হঠাৎ দুপুরের দিকে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, হানিফ মিয়া মুন্সীগঞ্জের গজারিয়া থানার পুরান গাউদ্দিয়া গ্রামের বাসিন্দা । তিনি রায়েরবাগ এলাকায় ভাড়া থাকতেন। তার এক মেয়ে ও দুই ছেলে রয়েছেন।

পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ‌মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি  বিভাগের মর্গে রাখা হয়েছে। 

তিনি বলেন, আমরা জানতে পেরেছি অতিরিক্ত গরমের কারণে তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা