× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুক্তিযুদ্ধ ও মুজিবনগর সরকার নিয়ে গবেষণার আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৪ ২০:৪৯ পিএম

আপডেট : ২২ এপ্রিল ২০২৪ ২০:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার আর্টস অডিটেরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার আর্টস অডিটেরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত আলোচনা সভায় বক্তারা। ছবি : সংগৃহীত

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতা অর্জনে মুজিবনগর সরকারের ভূমিকা নিয়ে আরও ব্যাপক গবেষণার আহ্বান জানিয়েছেন দেশের বীর মুক্তিযোদ্ধাসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষক নেতারা। একই সঙ্গে সঠিক ইতিহাস জানতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

সোমবার (২২ এপ্রিল) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আর সি মজুমদার আর্টস অডিটেরিয়ামে সম্প্রীতি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজিত ‘মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার ও সম্প্রীতির বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

আলোচনা সভায় বক্তারা বলেন, মুজিবনগর সরকার গঠন না হলে হয়তো দেশ স্বাধীন হত না। সেই মুজিবনগর সরকার কোনো ধর্মের ওপর নয়, বরং বাঙালিদের নিয়ে গঠিত হয়েছে। এখন ধর্মকে আমরা রাজনৈতিকভাবে ব্যবহার  করছি।

অনুষ্ঠানে প্রধান আলোচক সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, মুক্তিযুদ্ধ বা মুজিবনগর নিয়ে এখনো গবেষণা হয়নি। এ নিয়ে আমাদের আরও কাজ করতে হবে। ইতিহাসে মার্চ ও ডিসেম্বর মাস প্রাধান্য পায়, পিছিয়ে থাকে এপ্রিল মাস। অথচ এপ্রিল না থাকলে হয়তো ডিসেম্বর আসত না। এটি শুধু স্বাধীনতার লড়াই ছিল না, এটি ছিল অসাম্প্রদায়িক জাতিসত্তা গঠনের লড়াই। স্বাধীনতার পরও অনেকেই লড়ছেন বাঙালির জাতীয়তাবাদের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতার বিরুদ্ধে। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, প্রধান আলোচক সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযুষ বন্দ্যোপাধ্যায়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল বাছির, ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। এতে সভাপতিত্ব করেন সম্প্রীতি বাংলাদেশের ঢাবি শাখার আহবায়ক অধ্যাপক ড. বিমান চন্দ্র বড়ুয়া। 

এছাড়া ভারত থেকে আসা অতিথি বাংলাদেশের স্বাধীনতা নিয়ে নিজেদের অনুভূতি ব্যাক্ত করেন আসাম রাজ্যের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. সৌমেন ভারতীয়া ও প্রখ্যাত লেখিকা অধ্যাপক ড. রীতা চৌধুরী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা