× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রেনে পায়ের আঙুল কাটা পড়েছে অধ্যাপক আনু মুহাম্মদের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৪ ১২:৩২ পিএম

আপডেট : ২১ এপ্রিল ২০২৪ ২৩:১৬ পিএম

অধ্যাপক আনু মুহাম্মদ। প্রবা ফটো

অধ্যাপক আনু মুহাম্মদ। প্রবা ফটো

রাজধানীর খিলগাঁওয়ে রেলগেটে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা পড়েছে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদের।

রবিবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

তাকে নিয়ে শিল্প বড়ুয়া জানান, দিনাজপুর গিয়েছিলেন অধ্যাপক আনু মুহাম্মদ। সেখানে কয়লা খনির শ্রমিকদের মৃত্যুতে দিনাজপুরে গতকাল শনিবার একটি শোকসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় অংশ নিতে গিয়েছিলেন তিনি। দিনাজপুরের ফুলবাড়ী থেকে ট্রেনে করে ঢাকায় আসেন তিনি। ট্রেনটি খিলগাঁও রেলগেট এলাকায় পৌঁছালে ট্রেনের গতি কম থাকার কারণে ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে  চাকার নিচে চলে যায়। এতে বাম পায়ের আঙুল থেঁতলে যায়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, খিলগাঁও  থেকে ট্রেনে বাম পায়ের আঙুল কাটা অবস্থায় অধ্যাপক আনু মুহাম্মদকে জরুরি বিভাগে নিয়ে আসে। এখন তিনি চিকিৎসাধীন রয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা