× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাসায় বন্ধুদের নিয়ে ‘অতিরিক্ত মদ খেয়ে’ শিক্ষার্থীর মৃত্যু

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ১৪:১০ পিএম

আপডেট : ১৩ এপ্রিল ২০২৪ ১৪:৫৭ পিএম

বাসায় বন্ধুদের নিয়ে ‘অতিরিক্ত মদ খেয়ে’ শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর নিউমার্কেট থানাধীন এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় ‘অতিরিক্ত মদ খেয়ে’ মাহি রশিদ দীপ্ত নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত দীপ্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের ও লেভেলের শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, দীপ্ত নোয়াখালীর বেগমগঞ্জ থানার দয়জপুর গ্রামের মামুনুর রশিদ মামুনের ছেলে। পরিবারের সঙ্গে এলিফ্যান্ট রোডে ভাড়া বাসায় থাকতো সে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 

তিনি বলেন, আমরা জানতে পেরেছি- এলিফ্যান্ট রোড এলাকার একটি বাসায় বন্ধুবান্ধব নিয়ে অতিরিক্ত মদ্যপানে সে অসুস্থ হয়ে পড়ে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা