× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আজ থেকে চলবে মেট্রোরেল

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪ ০৯:৪২ এএম

ফাইল ফটো

ফাইল ফটো

পবিত্র ঈদুল ফিতরের দিন বন্ধ রাখা হয়েছিল মেট্রোরেল। আবার ঈদের পর দিন মেট্রোরেলের সাপ্তাহিক ছুটি। এর ফলে মেট্রোরেল বন্ধ রয়েছে টানা দুই দিন। 

শনিবার (১৩ এপ্রিল) থেকে মেট্রোরেল আবারও চলাচল শুরু করবে। তবে পবিত্র রমজান মাসে মেট্রোরেলের চলাচল যে এক ঘণ্টা বাড়ানো হয়েছিল, সেটি আর থাকছে না। 

ঈদুল ফিতরের কারণে বৃহস্পতিবার বন্ধ থাকে মেট্রোরেল। এছাড়া পরের দিন শুক্রবার সাপ্তাহিক বন্ধ ছিল। ফলে টানা দুইদিন মেট্রোরেল ব্যবহার করতে পারেননি যাত্রীরা।

মেট্রোরেল কর্তৃপক্ষ জানায়, ঈদে আশানুরূপ যাত্রী পাওয়া যেত না। এতে খরচ বাড়ত। এছাড়া কর্মীর সংখ্যাও কম। ফলে এদিন মেট্রোরেল চালু রাখলে প্রায় সবাইকে ঈদ বাদ দিয়ে কাজে ব্যস্ত থাকতে হত। সব মিলিয়ে তাই ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধা রাখা হয়েছিল।

বর্তমান সময়সূচি অনুযায়ী, দিনের প্রথম ট্রেন উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনে উদ্দেশ্যে সকাল ৭টা ১০ মিনিটে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে সকাল সাড়ে ৭টায় উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এছাড়া দিনের শেষ ট্রেন রাত ৮টায় উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে আসে এবং মতিঝিল স্টেশন থেকে রাত ৮টা ৪০ মিনিটে উত্তরা উত্তর স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা