× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা : নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৪ ১৫:০৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাজধানীর সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নিহত পাঁচজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) সকালে মরদেহগুলো হস্তান্তর করা হয়।  

এর আগে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেল সোয়া ৩টার দিকে লঞ্চের মাঝখানে অপর একটি লঞ্চ ভেড়ানোর সময় পন্টুনে বেঁধে রাখা লঞ্চে ধাক্কা লেগে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হন।  

জানা গেছে, নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন হলেন পিরোজপুরের মঠবাড়িয়ার মো. বেলাল, তার স্ত্রী মুক্তা এবং তাদের চার বছর বয়সী মেয়ে মাইশা।  দুঘর্টনার পর তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

এদিকে এই ঘটনার পর ওই দুই লঞ্চের ম্যানেজার ও কর্মচারীসহ পাঁচজনকে আটক করা হয়েছে।  এছাড়া এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা