× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শাহজাদপুর এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৪ ২৩:৫৯ পিএম

শাহজাদপুর এটিএম বুথের নিরাপত্তা কর্মীকে হত্যা

রাজধানীর গুলশানের শাহজাদপুর এলাকায় বেসরকারি ব্যাংকের এটিএম বুথে কর্মরত এক নিরাপত্তারক্ষীকে হত্যা করা হয়েছে। বুধবার (১০ এপ্রিল) এ ঘটনা ঘটে। 

হত্যার শিকার ব্যক্তির নাম হাসান মাহমুদ (৫৫)। 

গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শাহনুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, গুলশান থানার শাহজাদপুরের মাইশা চৌধুরী টাওয়ারের নিচতলায় একটি বেসরকারি ব্যাংকের বুথে নিরাপত্তাকর্মী হাসান মাহমুদ ঘুমিয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা এটিএম বুথ ভেঙে টাকা চুরির চেষ্টা করেন। তখন বাধা দিলে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, নিরাপত্তাকর্মীকে হত্যার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনাস্থলে আশপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। 

তার লাশ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা