× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বংশালে কিশোরীর মরদেহ উদ্ধার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১১:৩৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর বংশালের আগামাছি লেনে মায়ের বকুনিতে সুমাইয়া ইসলাম পাপড়ি নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছে বলে জানা গেছে। সুমাইয়া নাজিরা বাজার বেসরকারি গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।

শনিবার (৬ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে সুমাইয়াকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন মোছা: আমেনা জানান, ঈদের কেনাকাটা করতে যাওয়া নিয়ে মা সুমাইয়া বকাঝকা করে। এ নিয়ে আমার বোন অভিমান করে নিজ রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে অনেক ডাকাডাকির পরও না খুললে দরজা ভেঙে ভিতরে গিয়ে দেখি আমার মায়ের পরনের কাপড় দিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না গলায় পেচিয়ে ফাঁস দিয়েছে সুমাইয়া।পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর থানার বাজেটপুর গ্রামে। তাদের পিতার নাম সৈকত ইসলাম। বর্তমানে তারা পুরান ঢাকার আগামাছি লেনের ৮৪/১ নম্বর বাসায় ভাড়ায় থাকেন। 

 ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা