× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানবন্দর এলাকায় চাঁদাবাজি, ‘হিজড়া’সহ পাঁচজনকে কারাদণ্ড

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪ ০০:৪০ এএম

আপডেট : ০৭ এপ্রিল ২০২৪ ১২:২১ পিএম

বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

বিমানবন্দর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। প্রবা ফটো

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চাঁদাবাজি ও উত্ত্যক্ত করার অভিযোগে চার হিজড়াসহ (ট্রান্সজেন্ডার) পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (৬ এপ্রিল) বিশেষ অভিযান চালিয়ে বিমানবন্দর গোলচত্তর এলাকা থে‌কে তাদের গ্রেপ্তার করে বিমানবন্দর থানা-পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের এক মাস ক‌রে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে নেতৃত্ব দেন বিমানবন্দর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম। 

সাজাপ্রাপ্তরা হলেন ট্রান্সজেন্ডার বাবলি, অপু আক্তার, রিয়া চক্রবর্তী ও কেয়া মনি এবং পুরুষ রানু মন্ডল। 

পুলিশ সূত্রে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ, বি‌দেশগামী ও ফেরত যাত্রী‌দের হয়রানি করে টাকা আদায় ক‌রত। টাকা না দি‌লে যাত্রী‌দের স্বজ‌নের সামনে অশ্লীল আচরণ ক‌রত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা