প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪ ১৯:৩০ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪ ২২:৪৫ পিএম
রাজধানীর পাম ভিউ রেঁস্তোরায় ইফতার ও দোয়া মাহফিলে শাবিপ্রবি ছাত্রলীগের সাবেক নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা।
বুধবার (৩ এপ্রিল) রাজধানীর পাম ভিউ রেঁস্তোরায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শাবিপ্রবি ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের সাবেক নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যতদিন দেশ পরিচালিত হবে, ততদিন বাংলাদেশের সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে। আমরা ছাত্রলীগের সাবেক নেতা-কর্মীরা সবাই যার যার অবস্থানে প্রতিষ্ঠিত। বিশ্ববিদ্যালয় জীবনের মত বর্তমান সময়ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদের নিরলসভাবে কাজ করে যেতে হবে।